Dhupguri: হাইট বড়জোড় ৩-৪ ফুট! কিন্তু খুঁজে পেতে লেগে পড়েছিল তাবড় অফিসারদের গোটা টিম! শেষমেশ.... | 48.8 Kg Red Sandalwood Seized in Jaigaon Police Raid, Four Detained - 24 Ghanta Bangla News
Home

Dhupguri: হাইট বড়জোড় ৩-৪ ফুট! কিন্তু খুঁজে পেতে লেগে পড়েছিল তাবড় অফিসারদের গোটা টিম! শেষমেশ…. | 48.8 Kg Red Sandalwood Seized in Jaigaon Police Raid, Four Detained

Spread the love

ধূপগুড়ি: ৭-৮এর খাট! তার নীচে লম্বালম্বি করে শোয়ানো। এক একটার হাইট ৩-৪ ফুটের। ফলে বাইরে থেকে বোঝবার কোনও উপায়ও নেই। কিন্তু তারপরও খবর পৌঁছে গিয়েছিল দুঁদে কর্তাদের কাছে। জয়গাঁও এলাকায় পুলিশের বড়সড় অভিযান। অভিযান চালিয়ে উদ্ধার করা হল প্রায় ৪৮.৮ কিলোগ্রাম লাল চন্দন কাঠ। এই ঘটনায় চারজনকে আটক করেছে জয়গাঁও থানার পুলিশ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ারের জয়গাঁও এলাকায়।

ভারত-ভুটান আন্তর্জাতিক সীমান্তের কাছে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের গুয়াবাড়ি জিপি-২ এলাকায় এই অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইসমাইল আলির বাড়িতে তল্লাশি চালিয়ে কাঠের চারটি টুকরো উদ্ধার হয়। প্রতিটি টুকরোর দৈর্ঘ্য আনুমানিক তিন থেকে চার ফুট। উদ্ধার হওয়া কাঠের মোট ওজন প্রায় ৪৮.৮ কিলোগ্রাম।

এই ঘটনায় ইসমাইল আলি, মতিয়ার রহমান, রশিদুল ইসলাম এবং মহম্মদ ইমতিয়াজ আলমকে আটক করেছে পুলিশ। উদ্ধার হওয়া কাঠের প্রকৃত পরিচয় নিশ্চিত করতে পরীক্ষাগারে নমুনা পাঠানো হবে বলে পুলিশ সূত্রে খবর।

জয়গাঁও থানার পিসি টিমের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে এসআই বিশ্বজিৎ বর্মা, এসআই বাপ্পা বর্মা-সহ পুলিশের অন্যান্য কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক চারজনকে ১ নভেম্বর আদালতে পেশ করা হবে। কাঠের উৎস এবং এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা জানতে তদন্ত শুরু করেছে জয়গাঁও থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *