নাথুলায় সীমান্ত বাজার ফের বসল ছ’বছর পরে, উদ্বোধন পর্যটন মন্ত্রীর
এই সময়, শিলিগুড়ি: ছ’বছর পরে ফের ভারত-চিন সীমান্ত নাথুলায় চালু হলো সীমান্ত বাজার। নাথুলার শেরাথাং বাজারে এই বর্ডার মার্কেটের উদ্বোধন করেন সিকিমের পর্যটন মন্ত্রী টিটি ভুটিয়া। ভারত-চিন সম্পর্কের উন্নতির জন্য সীমান্তের জিরো পয়েন্টে এমন বাজার খোলার ব্যাপারে ১৯৯১-এ কেন্দ্রীয় সরকার উদ্যোগী হয়। ২০০৩-এ চিনের সঙ্গে ভারত সরকারের নাথুলায় বাজার খোলার ব্যাপারে মউ স্বাক্ষরিত হয়।