বাঁকুড়ার প্রাচীন পুর শহর সোনামুখীর ‘হটনগর’ কালী পুজো ঘিরে রয়েছে দীর্ঘ সাড়ে চারশো বছরের ইতিহাস। বৃদ্ধা তারিণী সূত্রধরের মাথায় ঝুড়িতে চেপে আসার অলৌকিক কাহিনি থেকে শুরু করে ঋতুভেদে পাথর বদলানোর রহস্য—সব মিলিয়ে পাঁচ দিন ধরে চলা এই পুজো সোনামুখীবাসীর কাছে এক গভীর আবেগ।