‘সবাইকে খুশি করাটা আমার কাজ নয়’, দল নির্বাচন নিয়ে সমালোচনায় বিস্ফোরক গম্ভীর
ভারতীয় দলের কোচ আরও বলেন, ‘জনপ্রিয় সিদ্ধান্ত নেওয়া খুব সহজ। কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং দলের অন্দরে ক্রিকেটারদের মনে নিরাপত্তা ও আস্থা তৈরি করা। আমাদের দলে প্রচুর প্রতিভা রয়েছে। তবে যারা দীর্ঘ দিন ধরে অসাধারণ পারফর্ম করেছে, তাদের আরও বেশি সময় ও সুযোগ পাওয়া উচিত। আমরা এই সিরিজ়েও ঠিক সেই ভাবেই দল পরিচালনা করছি।’
সিরিজ় জিতলেও আত্মতুষ্টির জায়গা নেই
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে ইতিমধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। সিরিজ় জেতা নিশ্চিত হয়ে গেলেও শেষ দু’টি ম্যাচকে হালকা ভাবে নিতে রাজি নন গম্ভীর। দেশের হয়ে খেলার সুযোগ পাওয়া যে বিশেষ সম্মানের, তা মনে করিয়ে দিয়ে ভারতীয় দলের কোচ স্পষ্ট করেছেন, প্রতিটি ম্যাচেই নিজেদের সেরাটা দিতে হবে ক্রিকেটারদের।
গম্ভীরের দাবি, ‘দেশের হয়ে খেলতে নামলে আত্মতুষ্টির কোনও জায়গা নেই। প্রতিটি ম্যাচেই নতুন কিছু করার, কিছু শেখার এবং নিজেদের আরও উন্নত করার সুযোগ থাকে। আমার ভাবনায় কোনও ম্যাচই গুরুত্বহীন নয়। দলের অন্দরেও আমরা একই মানসিকতা বজায় রাখি।’