‘শ্লীলতাহানি’র অভিযোগ ঘিরে তোলপাড় যাদবপুরে
পড়ুয়াদের ডেপুটেশনে দাবি করা হয়েছে, শুক্রবার তিন বন্ধু মিলে টেকনোলজি ভবনের সাত তলার সিঁড়িতে বসেছিলেন। সেই সময়ে তাঁদের চিৎকার করে কেউ নীচে নেমে আসতে বলেন। কে তাঁদের নীচে নেমে আসতে বলেন, সেই বিষয়ে ডেপুটেশনে নির্দিষ্ট ভাবে কিছু উল্লেখ করা হয়নি। দু’জন নীচে নেমে গেলেও অভিযোগকারিণী ছাত্রী সাত তলাতেই থেকে যান। অভিযোগ, এরপরে ওই অভিযুক্ত শিক্ষাকর্মী সাত তলায় গিয়ে ওই ছাত্রীর কাছে গিয়ে তাঁর নাম, বিভাগ ও ফোন নম্বর জানতে চান।