অস্ত্র মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে গিয়ে মার খেল পুলিশ! ডোমকলে গ্রেপ্তার ৭
শুক্রবার রাতে ডোমকলের কুচিয়ামোড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, বেআইনি অস্ত্র মামলায় অভিযুক্ত আজ়মত শেখকে গ্রেপ্তার করতে গিয়েছিল পুলিশ। পুরোনো একটি মামলায় আদালতই তাঁর বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করেছিল। সেই মতো পুলিশ এলাকায় পৌঁছতেই তাদের উপর চড়াও হন স্থানীয়েরা। অভিযোগ, পুলিশকর্মী এবং অফিসারদের মারধর করা হয়।