‘বুলেট খেতেও রাজি’, নিউ জ়িল্যান্ডের কাছে পরপর ২ ম্যাচ হারের দায় নিলেন গৌতম গম্ভীর - 24 Ghanta Bangla News
Home

‘বুলেট খেতেও রাজি’, নিউ জ়িল্যান্ডের কাছে পরপর ২ ম্যাচ হারের দায় নিলেন গৌতম গম্ভীর

Spread the love

বিশ্বকাপের পর অনভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়েও দলকে সামলানোর জন্য শ্রেয়সের প্রশংসা করেছেন গম্ভীর। তাঁর দাবি, ‘বিশ্বকাপের পর থেকে শ্রেয়স আইয়ার অসাধারণ কাজ করেছে। কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে, কঠিন পরিস্থিতিতে অনভিজ্ঞ বোলিং আক্রমণ নিয়েও ও দারুণ ভাবে দলকে সামলেছে।’

‘গুলি খেতেও প্রস্তুত’, নিজের চাপ নিয়ে মুখ খুললেন গম্ভীর

ক্রিকেটারদের কাজের চাপ সামলানো নিয়ে প্রায়ই আলোচনা হয়। কিন্তু তিন ধরনের ক্রিকেটের জন্য আলাদা দল তৈরি করা এবং তাদের প্রস্তুত রাখার দায়িত্ব থাকে কোচের উপরেও। সেই চাপ যে সহজ নয়, তা স্বীকার করেছেন গম্ভীর। তবে চ্যালেঞ্জ থেকে পিছিয়ে আসতে রাজি নন তিনি। দলের স্বার্থে সব ধরনের চাপ নিতে প্রস্তুত বলেও জানিয়েছেন ভারতীয় দলের কোচ। গম্ভীর বলেন, ‘আমি বুলেট খেতেও প্রস্তুত। কাজটা কঠিন হয়ে উঠছে ঠিকই। আমিও তো মানুষ। কিন্তু আমি এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, আর সেটাই আমার কাজ।’

ঠাসা সূচি নিয়ে কী বললেন গম্ভীর?

ভারত-নিউ জ়িল্যান্ড সিরিজ়ের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ব্যবধান ছিল মাত্র এক দিন। তার মধ্যে অকল্যান্ড থেকে হ্যামিল্টনে যাতায়াত করতে হয়েছে ক্রিকেটারদের। ফলে শেষ ম্যাচের আগে বিশ্রাম ও প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাননি তাঁরা। এই সূচি নিয়ে প্রশ্ন করা হলে গম্ভীর জানান, ম্যাচের পরিকল্পনা করে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। তাঁর মতে, কোন বিষয়কে কতটা গুরুত্ব দেওয়া হবে, তা ঠিক করাও অত্যন্ত জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *