ক্যালকাটা স্টক এক্সচেঞ্জে ট্রেডিং শুরুর সম্ভাবনা কম, দাবি তুহিনের
এই সময়: এক দশকেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এ লেনদেন। আগামী দিনেও এক্সচেঞ্জটিতে ফের লেনদেন প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা কম বলেই ‘ইঙ্গিত’ দিলেন সেবি চেয়ারম্যান তুহিন কান্ত পাণ্ডে। তাঁর দাবি,‘একটি এক্সচেঞ্জ চালু রাখতে অনলাইন স্ক্রিন বেসড ট্রেডিং, নজরদারি, সাইবার নিরাপত্তা, টার্নওভার–এর অঙ্ক এবং প্ল্যাটফর্মে সিকিওরিটিজ় তালিকাভুক্তির পরিকাঠামোর মতো একাধিক শর্ত পূরণ করতে হয়। সেগুলি থাকলে যে কোনও এক্সচেঞ্জ ফের লেনদেন প্রক্রিয়া শুরু করতে পারে।’