মুর্শিদাবাদ জংশনের বেহাল দশা দেখে ক্ষুব্ধ মন্ত্রী Gourishankar Ghosh
বন্ধ চলমান সিঁড়ি, শৌচাগারে তালা, স্টেশন চত্বরজুড়ে আবর্জনা ও আগাছা। মুর্শিদাবাদ জংশনের যাত্রী পরিষেবা ও পরিচ্ছন্নতা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী তথা বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। স্টেশন পরিদর্শনের পর স্টেশন মাস্টার মুকুল আনন্দের সঙ্গে বাদানুবাদে জড়ান তিনি। রেলকর্মী ও RPF-এর একাংশের বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজি এবং দালালচক্রকে মদত দেওয়ার অভিযোগও তুলেছেন মন্ত্রী। তৎকাল টিকিটের কালোবাজারি এবং রেলের সম্পত্তি ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। যদিও মন্ত্রীর অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি স্টেশন মাস্টার। গোটা বিষয়টি রেলমন্ত্রী ও কেন্দ্রীয় কর্তৃপক্ষের নজরে আনার কথা জানিয়েছেন গৌরীশঙ্কর ঘোষ।