কচিকাঁচা থেকে অশীতিপর, বই হাতে মিছিলে সামিল আট থেকে আশি
দুর্গাপুজোর সময়ে কলকাতা–সহ রাজ্যের বিভিন্ন জায়গায় দুশোরও বেশি বামেদের বুক স্টলে ভাঙচুর, বুলডোজ়ার নিয়ে আসা, বই ফেলে পা দিয়ে মাড়িয়ে দেওয়ার প্রতিবাদে শনিবার ‘বই–এর জন্য হাঁটুন’ বলে মিছিলের ডাক দেওয়া হয়েছিল। নেপথ্যে বামেরা থাকলেও নির্দিষ্ট কোনও সংগঠনের ব্যানারে এই মিছিলের ডাক দেওয়া হয়নি। এই মিছিলের আহ্বানপত্রে পবিত্র সরকার, শমীক বন্দ্যোপাধ্যায়, জহর সরকার, কুমার রানা, যশোধরা রায়চৌধুরী, মেঘনাদ ভট্টাচার্য, অনিতা অগ্নিহোত্রী, সব্যসাচী চক্রবর্তী, পরাণ বন্দ্যোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, কল্যাণ সেন বরাট, মন্দক্রান্তা সেনের মতো অনেক বিশিষ্টজনেরই নাম ছিল। পবিত্র, শমীক, জহর–সহ অনেকে এই মিছিলে হাঁটেনও।