গোঘাট: কোথাও পুরুষদের দাপট, কোথাও বড় বাজেটের পুজোর জাঁকজমক। আর গোঘাটের প্রত্যন্ত রয়ান গ্রামে দুর্গাপুজোর পুরো দায়িত্বই মহিলাদের কাঁধে। গত ১৬ বছর ধরে গ্রামের মহিলারা নিজেরাই বাড়ি বাড়ি ঘুরে চাল ও চাঁদা সংগ্রহ করছেন, নিজেরাই পুজোর আয়োজন করছেন, আবার নিজেরাই মঞ্চে উঠে যাত্রা-নাটকও করছেন। প্যান্ডেলের খরচ বাঁচিয়ে সেই মহিলারাই তৈরি করেছেন গ্রামের ভিতর একটি দুর্গা […]