নির্বাচকদের দল বাছাইয়ের বৈঠকে এ বার থেকে লক্ষ্মণও থাকবেন, নেপথ্যে কোন যুক্তি? - 24 Ghanta Bangla News
Home

নির্বাচকদের দল বাছাইয়ের বৈঠকে এ বার থেকে লক্ষ্মণও থাকবেন, নেপথ্যে কোন যুক্তি?

Spread the love

ক্রিকেটারদের চোট নিয়ে আর কোনও সংশয় নয়

দেবজিৎ সাইকিয়া আরও জানিয়েছেন, লক্ষ্মণ শুধু সেন্টার অফ এক্সেলেন্সের প্রধান নন, তিনি বোর্ডের ক্রিকেট প্রধানও। ফলে জাতীয় দলের ক্রিকেটারদের চোট সংক্রান্ত বিভিন্ন রিপোর্ট তাঁর কাছে থাকে। কোন ক্রিকেটারের চোট কতটা গুরুতর, তিনি মাঠে ফেরার মতো অবস্থায় রয়েছেন কি না, কিংবা তাঁকে খেলানো হলে কোনও ঝুঁকি তৈরি হতে পারে কি না— এই বিষয়গুলির গুরুত্বপূর্ণ তথ্য লক্ষ্মণের কাছেই থাকে।

সাইকিয়ার বক্তব্য অনুযায়ী, নির্বাচন বৈঠকে লক্ষ্মণ থাকলে নির্বাচকদের কাছে সেই তথ্য সরাসরি পৌঁছবে। কোনও ক্রিকেটারের চোট নিয়ে বাইরে থেকে পাওয়া অসম্পূর্ণ তথ্য বা অনুমানের উপর নির্ভর করতে হবে না। নির্বাচকরা তাঁর কাছ থেকে পরিস্থিতির বাস্তব চিত্র জেনে দল বাছাইয়ের সিদ্ধান্ত নিতে পারবেন। মুম্বইয়ে অনুষ্ঠিত বোর্ডের পর্যালোচনা বৈঠকের পরই লক্ষ্মণকে নির্বাচন বৈঠকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, শুধু দল নির্বাচনের বিষয়টি নয়, ক্রিকেটারদের ফিটনেস এবং চোটের বিষয়টিকেও জাতীয় দল গঠনের ক্ষেত্রে আরও গুরুত্ব দিতে চাইছে বোর্ড।

শুবমান গিলের মন্তব্যের পরেই কেন এই সিদ্ধান্ত?

হঠাৎ কেন নির্বাচকদের বৈঠকে লক্ষ্মণের উপস্থিতি নিশ্চিত করা হলো, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সাম্প্রতিক একটি ঘটনাও সামনে আসছে। ওয়েস্ট ইন্ডিজ়ের (West Indies) বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচের পর ভারত অধিনায়ক শুবমান গিল (Shubman Gill) দলের একাধিক ক্রিকেটারের চোটের কারণে বাইরে থাকার বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন। গিলের মতে, চোটের কারণে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের না পাওয়া দলের জন্য মোটেই ভালো পরিস্থিতি নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *