কী বলছেন বিধায়ক? বিধায়ক দীপাঞ্জন গুহ জানান, এ বারের পুজোর প্রস্তুতিতে প্রশাসনের প্রতিটি দপ্তর সমন্বয় রেখে কাজ করছে। তাঁর কথায়, ‘এতদিন পর্যন্ত প্রাক্তন বিধায়ক মিটিংয়ে এসে ভাষণ দিতেন, আর প্রশাসনের আধিকারিকরা চুপচাপ শুনতেন। কেন্দ্রীয় কমিটির বাকি সদস্যরাও শুনতেন। এ বার জগদ্ধাত্রী পুজোয় বর্তমান বিধায়ক মিটিংয়ে বসছেন, তিনি শুনছেন আর বাকিরা বলছেন। এটাই পরিবর্তন।’