এই সময়, ময়নাগুড়ি: নির্দিষ্ট সময়ের আগেই স্কুল ছুটি দেওয়ার অভিযোগে স্কুলের গেটে তালা মেরে শিক্ষকদের আটকে রাখলেন অভিভাবকরা। বুধবার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার আমগুড়ি রামমোহন উচ্চ বিদ্যালয়ে। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই এই স্কুলে টিফিনের পর ছুটি দিয়ে দেওয়া হচ্ছিল। সঠিক পঠনপাঠন হচ্ছিল না। যার জেরে বুধবার ছাত্রছাত্রীদের অভিভাবকরা স্কুলের ভিতরে শিক্ষকদের […]
কয়েক কিলোমিটার দূরত্বেই বৃষ্টির পরিমাণে বড় ফারাক দেখা দিতে পারে। ঠিক যেমন মঙ্গলবার রাতে উত্তর কলকাতা ও শহরতলির কিছু অংশে প্রবল বৃষ্টি হলেও শহরের অন্যত্র সে ভাবে হয়নি। একই ভাবে কখনও দক্ষিণ কলকাতায় বৃষ্টি হলেও উত্তর ও মধ্য কলকাতা খটখটে শুকনো। তাই, পুজোর আনন্দে বেরোনোর আগে স্থানীয় পূর্বাভাস দেখে নেওয়াই এখন সবচেয়ে নিরাপদ। সদা সতর্ক […]
পুজোর সঙ্গে বাঙালির পেটপুজোর সম্পর্ক অবিচ্ছেদ্য। খাওয়াদাওয়া জমিয়ে না হলে উৎসব কীসের! বাংলার ঘরে ঘরে তার জন্য অপেক্ষা শুরু হয়েছে। যাঁরা বাইরে খেতে পছন্দ করেন, তাঁদের জন্য প্রস্তুত হচ্ছে হোটেল-রেস্তোরাঁ। এই আয়োজনের ছোঁয়া লেগেছে সংশোধনাগারেও। বন্দিদের জন্য রোজের ডাল, ভাত, রুটি, তরকারির বদলে মাছ-মাংস-মিষ্টির ব্যবস্থা করছেন সংশোধনাগার কর্তৃপক্ষ।