সময়ের আগেই কেন বন্ধ ক্লাস? বিক্ষোভে তালা - 24 Ghanta Bangla News
Home

সময়ের আগেই কেন বন্ধ ক্লাস? বিক্ষোভে তালা

Spread the love

এই সময়, ময়নাগুড়ি: নির্দিষ্ট সময়ের আগেই স্কুল ছুটি দেওয়ার অভিযোগে স্কুলের গেটে তালা মেরে শিক্ষকদের আটকে রাখলেন অভিভাবকরা। বুধবার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার আমগুড়ি রামমোহন উচ্চ বিদ্যালয়ে। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই এই স্কুলে টিফিনের পর ছুটি দিয়ে দেওয়া হচ্ছিল। সঠিক পঠনপাঠন হচ্ছিল না। যার জেরে বুধবার ছাত্রছাত্রীদের অভিভাবকরা স্কুলের ভিতরে শিক্ষকদের আটকে রেখে স্কুলে তালা লাগিয়ে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *