October 2026 - Page 451 of 654 - 24 Ghanta Bangla News
Home

রাজধানীর পথে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, সিজেপি নেত্রী রত্না সিংকেও ধরল দিল্লি পুলিশ

Big Breaking: দিল্লি যাওয়ার পথে আটক হলেন ইউটিউবার ধ্রুব রাঠি। সূত্রের খবর, রাজধানীতে ককরোচ জনতা পার্টি বা সিজেপির বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। সেই সময়ে গুরুগ্রামে তাঁকে আটক করে পুলিশ। আটক করা হয়েছে সিজেপির নেত্রী রত্না সিংকেও। ধ্রুব এবং রত্নার আটক হওয়া নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সিজেপি। তারা এক্স হ্যান্ডলের পোস্টে বলেছে, ‘ধ্রুব রাঠিকে আটক […]

Home

রাতে দিল্লিতে আটক অন্তত ১০০০, সকালেও পাকড়াও ১০০, ‘অভূতপূর্ব’ কড়াকড়ি দিল্লিতে

শুক্রবার থেকেই অবশ্য এই কড়াকড়ির প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছিল দিল্লি পুলিশ। রাজধানীর প্রাণকেন্দ্রকে কার্যত নিশ্ছিদ্র দুর্গ বানিয়ে ফেলা হয়। রাস্তাঘাটে মোতায়েন করা হয় ২২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিন। সঙ্গে ২৩ হাজার সশস্ত্র দিল্লি পুলিশ জওয়ান। রোহিণী, ছত্রশাল স্টেডিয়াম, রাজীব গান্ধী স্টেডিয়াম–সহ দিল্লির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ১০টি জায়গায় ডিটেনশন সেন্টারও তৈরি করেছে দিল্লি পুলিশ। যন্তর […]

Home

চুল তার কবেকার…ইমিউনিটি কম যার

ফলে একই ঘটনা মানবশরীরে কবে ঘটানো সম্ভব হবে, তার দিকেই চেয়ে রয়েছেন চিকিৎসকরা। ত্বকরোগ বিশেষজ্ঞ কৌশিক লাহিড়ীর বলেন, ‘টাকপোকায় আমরা কিন্তু ইন্ট্রালিশনাল লো-ডোজ় স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে চলেছি আমাদের ছাত্রাবস্থা থেকেই। এবং খুব সফল ভাবেই তা করা হয়ে থাকে। কিন্তু ইউএসএ-র এই গবেষণাটির অভিনবত্ব হলো, সুক্ষ্ম ছুঁচের প্যাচের মাধ্যমে বিভিন্ন গ্রোথ-ফ্যাক্টর দিয়ে এলোমেলো হয়ে থাকা স্ক্যাল্পের […]

Home

আবার ভর্তি শুরু স্নাতকে

স্নাতকে আবার ভর্তি শুরু করল উচ্চশিক্ষা দপ্তর। এ বার শুধুই সাধারণ ক্যাটিগরির প্রার্থীরা বিভিন্ন সংরক্ষিত আসনে ডি–রিজ়ার্ভেশন হওয়ার পরে সেগুলিতে ভর্তি হবেন। শুক্রবার দুপুরে এই ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়। রাজ্যের সাড়ে চারশোর বেশি কলেজে বিভিন্ন জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত আসন সার্বিক ভাবে ডি–রিজ়ার্ভেশনের পরেই এ দিন বিকেল ৪টেয় ডি–সেন্ট্রালাইজ়ড অ্যাডমিশন পোর্টালের (ডিএপি) মাধ্যমে ভর্তি […]

Home

দেবীপক্ষের সূচনায় হাওড়ার ছাতুবাবুর ঘাটে তর্পণ

মহালয়ার ভোর থেকেই হাওড়ার ছাতুবাবুর ঘাটে শুরু তর্পণ। দেবীপক্ষের সূচনায় পিতৃপুরুষদের স্মরণ করে তর্পণ করতে ঘাটে উপস্থিত হন মানুষ। মহালয়ার সকালে ছাতুবাবুর ঘাটে ধরা পড়ল এই চিরাচরিত ধর্মীয় আচার ও বাঙালির সংস্কৃতির ছবি।

Home

ডিজ়েলের জোগান বাড়াতে পুতিনের সঙ্গে চুক্তি ট্রাম্পের, ক্ষুব্ধ ইউক্রেন, জ্বালানির দামে প্রভাব পড়বে?

আমেরিকায় ডিজ়েলের দাম: কৃষিকাজ, বাড়ি গরম রাখা এবং পণ্য পরিবহণের জন্য ডিজ়েল অত্যন্ত গুরুত্বপূর্ণ। রিপোর্ট অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইজ়রায়েলের যুদ্ধ শুরুর পরে থেকে ডিজ়েলের দাম ৭০ শতাংশ বেড়েছে। বৃহস্পতিবার প্রতি গ্যালন ডিজ়েলের গড় দাম ছিল ৬.২৮ ডলার। চুক্তির খবরের পর ডিজ়েল ফিউচার্সের দাম প্রায় ৫ শতাংশ কমে প্রতি গ্যালন ৪.৬৪ ডলারে […]

Home

Delhi CJP Protest: দিল্লি যেন অভেদ্য় দুর্গ! ইন্টারনেট বন্ধ থেকে শুরু করে ট্রেন বাতিল, ককরোচদের আটকাতে পারবে পুলিশ? | Delhi Turns Into Fortress Ahead of CJP Protest at Jantar Mantar, Trains Cancelled, Metro Shut, Internet Suspended

নয়া দিল্লি: রাজধানী আজ যেন দুর্গ। দিল্লির যন্তর মন্তরে আজ বিক্ষোভ কর্মসূচি রয়েছে ককরোচ জনতা পার্টির। আর সেই আন্দোলন কর্মসূচি রুখতেই মরিয়া পুলিশ। ২০ হাজার পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ৩০০ ক্যামেরা দিয়ে নজরদারি চলছে। ওড়ানো হচ্ছে ড্রোন। ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেটও। কী অবস্থা এখন দিল্লির? কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে? গতকালই দিল্লিগামী […]

Home

স্টারলিঙ্ক বিতর্ক: মাস্কের মুখে ‘ডিয়ার পিএম’, তীব্র আক্রমণ আম্বানিকে

এই সময়: টানা তিন দিন ভারত সরকার এবং মুকেশ আম্বানির বিরুদ্ধে বাগযুদ্ধ জারি রাখলেন টেসলা-স্পেসএক্স কর্তা ইলন মাস্ক। যার সাম্প্রতিকতম মিসাইল উড়ে এল শুক্রবার। আগের এক্স পোস্টে রিলায়েন্স প্রধান মুকেশ আম্বানি’ই ভারতের ‘রিয়েল বস’ কি না, জানতে চেয়েছিলেন তিনি। এবং পরোক্ষে জানিয়েছিলেন, মুকেশের জন্যই ভারতে তাঁর স্যাটেলাইট ইন্টারনেট সংস্থা স্টারলিঙ্ক-এর পরিষেবা চালু হতে দেরি হচ্ছে। […]

Home

Shatarup Ghosh: শতরূপ ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ! কী করেছেন সিপিএম নেতা? | Police Complaint Against Shatarup Ghosh Over Rejinagar Booth 109 Voting Figures

শতরূপ ঘোষ, সিপিএম নেতা Image Credit: Tv9 Bangla কলকাতা: রেজিনগর উপনির্বাচনের (Rejinagar By-Election) ১০৯ নম্বর বুথে ভোটের সংখ্যা নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ। সিপিআইএম নেতা শতরূপ ঘোষের (Shatarup Ghosh) বিরুদ্ধে চেতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন এক আইনজীবী। দুর্গাপুজোর আগে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ারও অভিযোগ তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে। লিখিত অভিযোগকে এফআইআর হিসেবে নথিভুক্ত করার আবেদন […]