এই সময়, জলপাইগুড়ি: দেশ স্বাধীন হওয়ার ১৮ বছর আগের কথা। সে সময়ে মোহনলাল রায়, কুঞ্জবিহারী রায়, শ্রীরাম সিং, মনমোহন ঠাকুর–সহ এলাকার বিশিষ্টরা শুরু করেন পুজো। সামিয়ানা টাঙিয়ে চারপাশে মুলিবাঁশের বেড়া, রঙিন কাগজ ও কাপড় দিয়ে তৈরি করা হয়েছিল মণ্ডপ। কালের নিয়মে এখন সেই পুজোয় লেগেছে আধুনিকতার ছোঁয়া। জলপাইগুড়ি শহরের বিগ বাজেটের দুর্গাপুজোর মধ্যে স্থান করেছে […]