প্রতিবাদের ভাষা এক। কণ্ঠ সমবেত ছিল না। নিট কেলেঙ্কারি নিয়ে আন্দোলনের সময় থেকেই তা দেখা যাচ্ছিল। সম্প্রতি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচিতে তা আরও প্রকট হয়েছে। কারণ একই হলেও আলাদা আলাদা প্রতিবাদ করছে কংগ্রেস এবং ককরোচ জনতা পার্টি বা সিজেপি। তার জেরে জাতীয় রাজনীতিতে জল্পনা শুরু হয়, রাহুল গান্ধী বুঝেশুনেই আরশোলাদের থেকে দূরত্ব রচনা […]