নুসরত ভারুচা (Nushrratt Bharuccha)-র বিপদ অবশেষে কাটল। বালিতে ঘুরতে গিয়ে এক মারাত্মক দুর্ঘটনার মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী। আঘাত লেগেছিল সোজা শিরদাঁড়ায়। পরিস্থিতি এমনই দাঁড়ায় যে, তড়িঘড়ি তাঁকে এয়ারলিফ্ট করে মুম্বইয়ে নিয়ে আসা হয়। তবে এখন আর চিন্তার কোনও কারণ নেই। সফল অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন তিনি। চলতি মাসের একদম শুরুতেই কাজের পাশাপাশি […]
শুরু হয়ে গেলে ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াImage Credit: Tv9 Bangla টিভি৯ নেটওয়ার্ক আবারও নিয়ে আসছে ‘ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া ২০২৬’। প্রতিবার দিল্লির বুকে এই উৎসব আয়োজিত হয়। এই নিয়ে চতুর্থবর্ষে পড়ল এই উৎসব। আগামী ১৬ থেকে ২০ অক্টোবর পর্যন্ত নয়াদিল্লির ইন্ডিয়া গেটের মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দেশের নামি-দামী শিল্পীরা যেমন আসবেন, তেমনই থাকবে সুস্বাদু সব […]
একজন সদ্য স্নাতক উত্তীর্ণ তরুণ একটি আইটি সংস্থায় প্রবেশিকা স্তরের (entry-level) একটি পদের জন্য আবেদন করেন। এমন একটি পদ, যেখানে কয়েক বছর আগেও প্রতি মরসুমে হাজার হাজার নতুন তরুণ-তরুণীর চাকরি হত। এই বছর, সেই একই সংস্থায় এই ধরণের কাজের ক্ষেত্রে শূন্যপদ আগের থেকে অনেক কম। জুনিয়র কর্মীরা আগে যে কাজগুলো করতেন, যেমন প্রাথমিক কোডিং যাচাই […]
ওয়াশিংটন: আমেরিকার হাতে থাকা সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমা কি ইরানের ভূগর্ভস্থ পরমাণু পরিকাঠামো ধ্বংস করতে পারবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের বিরুদ্ধে নতুন করে… ওয়াশিংটন: আমেরিকার হাতে থাকা সবচেয়ে শক্তিশালী অ-পারমাণবিক বোমা কি ইরানের ভূগর্ভস্থ পরমাণু পরিকাঠামো ধ্বংস করতে পারবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপের সম্ভাবনা খতিয়ে দেখছে […]
বাল্যবিবাহ রোধ বাগনান: দুর্গাপুজোর থিম ‘বাল্যবিবাহ রোধ’। বাগনানের হিজলক পূর্বপাড়ার দুর্গাপুজো কমিটি এবার ১৬ বছরে পদার্পণ করল। স্থানীয় আটচালায় এই পুজো হবে। প্রতিমা নির্মাণ করছেন অতনু চন্দ্র। থিমের ভাবনা গৌরব চক্রবর্তীর। আজ, মহাষষ্ঠীর দিন এই পুজোর উদ্বোধন হবে। দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, থিমের কথা মাথায় রেখেই পুজো উদ্বোধনের আগে গ্রামের প্রায় ৭০০ জননীকে […]
নয়া দিল্লি: চলতি মাসের শেষেই বিশেষ অধিবেশনের ডাক দেওয়া হবে? এসআইআর নিয়ে বিতর্ক এবং জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি আবহেই জোর জল্পনা, চলতি মাসের শেষেই বিশেষ অধিবেশনের ডাক দেওয়া হতে পারে। এই অধিবেশনে ফের একবার ডিলিমিটেশন বা আসন পুনর্বিন্যাস বিল এবং মহিলা সংরক্ষণ বিল পেশ করা হতে পারে। কেন্দ্র আত্মবিশ্বাসী যে লোকসভায় এবার […]
পুজো মানেই তো প্যান্ডেল হপিং, বন্ধুদের সঙ্গে চুটিয়ে আড্ডা, আর জমিয়ে খাওয়াদাওয়া। অষ্টমীর সকালে লুচি-আলুর দম থেকে শুরু করে নবমীর রাতে বিরিয়ানি, পুজোর কয়েকটা দিন ডায়েট ভুলে কব্জি ডুবিয়ে খাওয়ার আনন্দই আলাদা। আর এর সঙ্গে রাস্তায় বেরিয়ে ফুচকা, এগ রোল বা চাউমিন তো রয়েছেই। কিন্তু মুশকিল হল, এই টানা কয়েক দিন বাইরের তেল-মশলা যুক্ত খাবার […]
সেই সময়ে পাশে থাকা পরিত্যক্ত একটি কুয়োতে পড়ে যায় ওই শিশুকন্যা। গ্রামবাসীর ধারণা, শিশুটি হামাগুড়ি দিয়ে বা হেঁটে ওই পরিত্যক্ত কুয়োর ধারে চলে গিয়েছিল। টাল সামলাতে না–পেরে তার মধ্যে পড়ে যায়। বরাবাজার থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়না তদন্তের জন্য ওই শিশুকন্যার দেহ পাঠানো হয়েছে পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে।
জলপাইগুড়ি: পুজোর মুখে উদ্ধার হল টাকার পাহাড়। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালাতে গিয়ে চক্ষু চড়কগাছ পুলিশ ও বিএসএফের। জলপাইগুড়ি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের আশ্রম পাড়া এলাকার ঘটনা। এক মাদক ব্যাবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেয়েছে পুলিশ। উদ্ধার করা হয়েছে নগদ ২৪ লক্ষ টাকা। ২২ কিলো ৮০০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়েছে। পুলিশ এবং বিএসএফের […]