মা টগর বেইজ ও দিদি আগমনী বেইজের সঙ্গে হুগলির বালিয়ায় মামার বাড়ি গিয়েছিল পূর্ব বর্ধমানের মাধবডিহির বীরপুর গ্রামের অষ্টম শ্রেণির ছাত্র সন্দীপ বেইজ। তার বয়স ১৪। বৃহস্পতিবার তাঁরা মামার বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিল। সেখান থেকে কলকাতার বিখ্যাত পুজো প্যান্ডেলগুলিতে ঠাকুর দেখে রবিবার বাড়ি ফেরার কথা ছিল সন্দীপদের। কিন্তু তার মধ্যেই ঘটে গেল চোরবাগান সর্বজনীনের এই […]