‘বিগ বস বাংলা’-র অন্দরমহলে রোজই নতুন নতুন চমক! একদিকে চরম শত্রুতা, অন্যদিকে কি নতুন প্রেমের সম্পর্ক তৈরি হচ্ছে? জীতু কমল এবং দুর্নিবার সাহার আদায়-কাঁচকলায় সম্পর্কের কথা এখন সকলেরই জানা। কিন্তু এবার সেই সংঘাত অন্য পর্যায়ে পৌঁছে গিয়েছে। আর এই গোটা বিতর্কের কেন্দ্রে রয়েছেন অভিনেত্রী সৃজলা গুহ। ক্যাপ্টেনের বিছানায় জল ঢালাকে কেন্দ্র করে যে রেষারেষির সূত্রপাত, […]