দেখতে দেখতে প্রায় শেষ পুজো। রাত ফুরোলেই দশমী। উমা আবার ফিরে যাবেন কৈলাসে। বাঙালির কাছে দিনটি বড়ই বিষাদের। তবে মনে দুঃখ থাকলেও ধর্মীয় মতে এই দিন নতুন করে কিছু শুরু করার জন্যও বেশ শুভ। প্রচলিত বিশ্বাস, দশমীতে কয়েকটি বিশেষ নিয়ম পালন করলে দেবী দুর্গার আশীর্বাদ পাওয়া যায়, জীবনের বাধা-বিপত্তি দূর হয়, সুখ-সমৃদ্ধির পথ প্রশস্ত হয়। […]