রাত ফুরোলেই বিজয়া দশমী, অর্থকষ্ট থেকে সংসারে অশান্তি, কোন টোটকায় দূর হবে সমস্যা? - 24 Ghanta Bangla News
Home

রাত ফুরোলেই বিজয়া দশমী, অর্থকষ্ট থেকে সংসারে অশান্তি, কোন টোটকায় দূর হবে সমস্যা?

Spread the love

দেখতে দেখতে প্রায় শেষ পুজো। রাত ফুরোলেই দশমী। উমা আবার ফিরে যাবেন কৈলাসে। বাঙালির কাছে দিনটি বড়ই বিষাদের। তবে মনে দুঃখ থাকলেও ধর্মীয় মতে এই দিন নতুন করে কিছু শুরু করার জন্যও বেশ শুভ। প্রচলিত বিশ্বাস, দশমীতে কয়েকটি বিশেষ নিয়ম পালন করলে দেবী দুর্গার আশীর্বাদ পাওয়া যায়, জীবনের বাধা-বিপত্তি দূর হয়, সুখ-সমৃদ্ধির পথ প্রশস্ত হয়। অর্থকষ্ট থেকে মুক্তি, সংসারে শান্তি এবং জীবনে উন্নতির কামনায় এই দিন কয়েকটি টোটকা পালন করতে পারেন। কী করবেন?

দেবীকে অপরাজিতা ফুল অর্পণ করুন

বিজয়া দশমীর দিন দেবী দুর্গাকে অপরাজিতা ফুল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস, এর মাধ্যমে জীবনের বাধা-বিপত্তি দূর হয়, পাশাপাশি আর্থিক সমস্যার অবসান হয়।

হলুদ কাপড়ে মুড়ে রাখুন পদ্মফুল

দশমীর পুজো শেষে দেবীর ঘটের কাছে থাকা একটি পদ্মফুল নিয়ে হলুদ কাপড়ে মুড়ে বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে তা রেখে দিন। বিশ্বাস করা হয়, এই নিয়ম পালন করলে আর্থিক অনটন কমতে পারে এবং সংসারে সমৃদ্ধি আসতে পারে।

রাম মন্দিরে প্রদীপ জ্বালান

বিজয়া দশমীতে দেবী দুর্গার পুজো সম্পন্ন হওয়ার পর সম্ভব হলে আশপাশের কোনও রাম মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালাতে পারেন। এর মাধ্যমে শুভ শক্তির সঞ্চার ঘটে জীবনে বলেই বিশ্বাস করা হয়।

দেবীর পায়ে সিঁদুর অর্পণ করুন

দেবীবরণের সময় যে সিঁদুর নিয়ে যাওয়া হয়, তা দেবীর পায়ে নিবেদন করুন। প্রচলিত বিশ্বাস, এই সিঁদুর সারা বছর ব্যবহার করলে শুভ ফল পাওয়া যায়।

কুকুরকে বেসনের লাড্ডু খাওয়ান

বিজয়া দশমীতে কুকুরকে বেসনের লাড্ডু খাওয়ানো শুভ বলে মনে করা হয়। বিশ্বাস অনুযায়ী, এর মাধ্যমে দেবীর কৃপা লাভ করা যায় এবং আর্থিক বাধা কাটানো যায়।

সন্ধ্যায় লক্ষ্মীপুজো করুন

দশমীর সন্ধ্যায় দেবী লক্ষ্মীর পুজো করে তাঁকে নারকেল নিবেদন করুন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, সেই নারকেল লকারে রেখে দিলে ধনসম্পত্তি বৃদ্ধির কামনা পূরণ হতে পারে।

রাম মন্দিরে নারকেল নিবেদন করুন

একটি পরিষ্কার হলুদ কাপড়ে নারকেল মুড়ে রাম মন্দিরে নিবেদন করাও শুভ ফল দিতে পারে। এই নিয়ম পালন করলে জীবনের বাধা দূর হয়ে উন্নতির পথ প্রশস্ত হতে পারে।

FAQ

১. বিজয়া দশমীতে কোন ফুল দেবী দুর্গাকে অর্পণ করা শুভ?

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, বিজয়া দশমীতে দেবী দুর্গাকে অপরাজিতা ফুল অর্পণ করা শুভ। এর মাধ্যমে জীবনের বাধা দূর ও আর্থিক সমৃদ্ধির প্রার্থনা করা হয়।

২. বিজয়া দশমীতে পদ্মফুল কোথায় রাখতে হয়?

প্রচলিত টোটকা অনুযায়ী, পুজোর ঘটের কাছে থাকা পদ্মফুল হলুদ কাপড়ে মুড়ে বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে রাখা হয়।

৩. দশমীর দিন রাম মন্দিরে কী নিবেদন করবেন?

ধর্মীয় রীতি অনুযায়ী, বিজয়া দশমীতে রাম মন্দিরে প্রদীপ জ্বালানো এবং হলুদ কাপড়ে নারকেল মুড়ে নিবেদন করার কথা বলা হয়।

৪. বিজয়া দশমীতে অর্থলাভের জন্য কী পুজো করা হয়?

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, বিজয়া দশমীর সন্ধ্যায় দেবী লক্ষ্মীর পুজো করে তাঁকে নারকেল নিবেদন করা হয়। এই আচার আর্থিক সমৃদ্ধির কামনার সঙ্গে যুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *