এই সময়, দত্তপুকুর: গভীর রাতে বাড়িতে আচমকা হাজির হয়েছিলেন থানার পুলিশ ও সহকর্মীরা। তাঁদের পীড়াপীড়িতে গেট খোলার পর ঘরের ভিতর থেকে উদ্ধার হল এক সিভিক ভলান্টিয়ারের ঝুলন্ত দেহ। বৃহস্পতিবার গভীর রাতে দত্তপুকুর থানার নিবাধুই এলাকার এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম অনির্বাণ বসু (৩৪)। ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে, যেখানে বারাসত আদালতের […]