October 2026 - Page 192 of 654 - 24 Ghanta Bangla News
Home

আজ কখন শুরু ভারত-জিম্বাবোয়ে প্রথম ODI? টিভি ও লাইভ স্ট্রিমিং কোথায়

নয়াদিল্লি: টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবোয়েকে ৩-০ ব্যবধানে হারানোর পর এবার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হতে চলেছে ভারত ও জিম্বাবোয়ের মহিলা দল। শুক্রবার, ২৩ অক্টোবর, ভদোদরার কোটাম্বি… নয়াদিল্লি: টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবোয়েকে ৩-০ ব্যবধানে হারানোর পর এবার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হতে চলেছে ভারত ও জিম্বাবোয়ের মহিলা দল। শুক্রবার, ২৩ অক্টোবর, ভদোদরার কোটাম্বি স্টেডিয়ামে তিন ম্যাচের ODI সিরিজের […]

Home

খরচ ৮০ কোটি, পশ্চিমবঙ্গ সরকারের গেস্ট হাউস বারাণসীর কোচবিহার কালীবাড়িতে

গত রবিবার, ৪ অক্টোবর বঙ্গ–বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য বারাণসীতে কোচবিহার কালীবাড়ি প্রাঙ্গণে গিয়ে জানিয়েছিলেন যে, তিনি চান, ওই জায়গায় পশ্চিমবঙ্গ ভবন তৈরি হোক, সাংস্কৃতিক কেন্দ্র হোক। রাজ্য সরকারের মূল উদ্দেশ্য, ওই জায়গায় ধর্মীয় ও সাংস্কৃতিক পর্যটনকে নতুন রূপ দেওয়া। ঐতিহাসিক হাওয়া মহল সংস্কারের পাশাপাশি, সেখানে বেসমেন্ট-সহ অতিথি নিবাস গড়ে তোলা হবে। বেসমেন্টে থাকবে পার্কিংয়ের ব্যবস্থা। […]

Home

আজকের রাশিফল ২৩ অক্টোবর ২০২৬: কার ভাগ্যে কী আছে, দেখে নিন

চিকিৎসার কারণে অর্থ ব্যয় হতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব মিটতে পারে। প্রভাবশালী ব্যক্তির সহায়তা পেতে পারেন। কর্মক্ষেত্রে বিরোধীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। জলবাহিত রোগে আক্রান্ত হতে পারেন। প্রশ্ন: আজ ২৩ অক্টোবর ২০২৬ কোন তিথি? উত্তর: আজ দুপুর ২টো ৩৫ মিনিট পর্যন্ত থাকবে কার্তিক শুক্লা দ্বাদশী তিথি। তারপর শুরু হবে কার্তিক শুক্লা ত্রয়োদশী তিথি। […]

Home

বিসর্জনে নজর পরিবেশে, দূষণ রোধে পদক্ষেপ

এই সময়: প্রতিমা নিরঞ্জনের সময়ে হুগলি নদী–সহ বিভিন্ন জলাশয়ের জল এবং তার চারপাশের পরিবেশ যাতে দূষিত না হয়, তার জন্য কলকাতা পুরসভার পরিবেশ এবং বর্জ্য অপসারণ বিভাগের কর্মীদের কড়া নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। সংশ্লিষ্ট কাজের দায়িত্বে থাকা দুই বিভাগের কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে, হুগলি নদীর বিভিন্ন ঘাট এবং তার বাইরে শহরের বিভিন্ন জলাশয়ে বিসর্জ‍নের পরে […]

Home

আর ভার বইতে পারছে না ধাপা, বড় বিপর্যয়ের আশঙ্কা

এই সময়: ধাপার ডাম্পিং গ্রাউন্ডে জমা বর্জ্যের পরিমাণ এক কোটি মেট্রিক টন ছাড়িয়ে গিয়েছে। কলকাতা পুরসভার জঞ্জাল অপসারণ বিভাগের একাধিক আধিকারিক জানাচ্ছেন, উপচে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে ধাপায়। ফলে সদ্য শেষ হওয়া উৎসবের বর্জ্য কোথায় জমা করা হবে, তা নিয়ে কপালে ভাঁজ পড়েছে সংশ্লিষ্ট কাজের দায়িত্বে থাকা আধিকারিকদের।

Home

বোনের প্রেমের সম্পর্ক নিয়ে আপত্তি, নাবালককে খুন করে আত্মহত্যা বলে চালানোর চেষ্টার অভিযোগ

বুধবার রাতে অশোককে খুন করা হয় বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। বৃহস্পতিবার তদন্তকারীরা জানিয়েছেন, সম্পর্কের ইতি টানার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে একটি ফাঁদ পেতেছিলেন অভিযুক্তরা। অভিযোগ, তারা খামারবাড়িতে ডেকে নিয়ে গিয়ে মদের সঙ্গে ঘুমের ওষুধ বা নেশাজাতীয় বড়ি মিশিয়ে অশোককে তা পান করিয়েছিলেন। তীব্র নেশাজাতীয় ওষুধের প্রভাবে সে যখন অচেতন হয়ে পড়ে, তখন সেখানেই তাকে শ্বাসরোধ করে হত্যা […]

Home

মানবদেহেও থাবা বসাল শামোন্ডা ভাইরাস

তবে এই ভাইরাসের সংক্রমণেই ওই ব্যক্তির মৃত্যু কি না, খতিয়ে দেখছে ফ্রান্সের স্বাস্থ্য দপ্তর। তাদের প্রাথমিক অনুমান, চলতি বছরের গ্রীষ্মের মরশুমে পূর্ব ফ্রান্সে গবাদি পশুর মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়েছিল। সেখান থেকেই ওই ব্যক্তির শরীরেও তা সংক্রামিত হয়েছিল।

Home

উপহারে কটুকথা? গোলমাল মেডিক্যালে, বচসায় দুই সংগঠন

এই সময়: কলকাতা মেডিক্যাল কলেজে ওরিয়েন্টেশন পর্বে নবাগত পড়ুয়াদের ওয়েলকাম কিট বা উপহার দেওয়াকে কেন্দ্র করে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হলো বৃহস্পতিবার। অভিযোগ, এনএমও-র তরফে আয়োজিত ওই কর্মসূচিতে এমসিডিএসএ–র সদস্যরা হাজির হয়ে আপত্তিকর মন্তব্য করেন এবং জুনিয়রদের হুমকি দেন। এই ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে অপ্রীতিকর পরিস্থিতি এবং র‍্যাগিংয়ের পরিবেশ তৈরি হয়েছে বলে অভিযোগ। […]

Home

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, ফের নজর অন্ধ্র-ওডিশা উপকূলে

প্রাথমিক হিসেব অনুযায়ী, সিস্টেমটি পশ্চিম-উত্তর-পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পরে অন্ধ্রপ্রদেশ-ওডিশা উপকূলের দিকে বাঁক নিতে পারে। তবে উপক্রান্তীয় উচ্চচাপ বলয় এবং উপরিস্তরের বায়ুপ্রবাহের অবস্থানের উপরে গতিপথ নির্ভর করবে। তাই স্থলভাগে আছড়ে পড়ার স্থান বা শক্তি নিয়ে এখনই নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছনো যাচ্ছে না। তবে সম্ভাব্য দুর্যোগের আগেই ওডিশায় বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ২৬ থেকে ২৯ অক্টোবর […]

Home

ভিড়ের চাপ সামলাতে না পেরে চম্পাহাটিতে বন্ধ ‘ভূত বাংলো’

বৃহস্পতিবার বিকেল থেকেই চম্পাহাটি রেলগেট পর্যন্ত লম্বা লাইন পড়ে যায়। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় মণ্ডপের প্রবেশপথ ঢেকে দেয় পুজো কমিটি। এতেই দর্শনার্থীদের সঙ্গে পুলিশের বচসা বাধে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মণ্ডপ দেখতে না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে জনতা। পুজো কমিটির কর্তা তথা চম্পাহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিতবরণ মণ্ডল বলেন, ‘গড়ে প্রতিদিন লক্ষাধিক মানুষ ভিড় করছেন। […]