শনিবার সল্টলেক সিটি সেন্টারের একটি রেস্তরাঁতে হানা দেয় খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। সেখান থেকেই মেয়াদোত্তীর্ণ পনির, বাসি মাংস পাওয়া গিয়েছে। খাদ্য সুরক্ষা দফতরের দাবি, আগেও ওই রেস্তরাঁর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ উঠেছিল। সেইসময় মোটা টাকা জরিমানা করা হয়েছিল। এরপরও বাসি, পচা খাবার উদ্ধারে এবার রেস্তরাঁ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা।