ওডিশায় রিজ়ার্ভ ব্যাঙ্কের ডেটা সেন্টারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নবি মুম্বইয়ের পরে দেশে এটি এই জাতীয় দ্বিতীয় কেন্দ্র। রবিবার, এরই সঙ্গে ভুবনেশ্বরে সাইবার সিকিউরিটি ট্রেনিং ইনস্টিটিউট-এর উদ্বোধনও করেন তিনি। এই সেন্টার করতে খরচ হয়েছে ১৬৯ কোটি টাকা। ওই অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও। ছিলেন রিজ়ার্ভ ব্যাঙ্কে অফ ইন্ডিয়ার আধিকারিকরাও। সাইবার নিরাপত্তা নিশ্চিত […]