ওডিশায় রিজ়ার্ভ ব্যাঙ্কের ডেটা সেন্টারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ওডিশায় রিজ়ার্ভ ব্যাঙ্কের ডেটা সেন্টারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নবি মুম্বইয়ের পরে দেশে এটি এই জাতীয় দ্বিতীয় কেন্দ্র। রবিবার, এরই সঙ্গে ভুবনেশ্বরে সাইবার সিকিউরিটি ট্রেনিং ইনস্টিটিউট-এর উদ্বোধনও করেন তিনি। এই সেন্টার করতে খরচ হয়েছে ১৬৯ কোটি টাকা। ওই অনুষ্ঠানে হাজির ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও। ছিলেন রিজ়ার্ভ ব্যাঙ্কে অফ ইন্ডিয়ার আধিকারিকরাও। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে ওই কেন্দ্র বলে জানিয়েছেন আধিকারিকরা।