জয়ের হ্যাটট্রিক! পাঞ্জাবকে হারিয়ে আইএসএলের শীর্ষে মোহনবাগান
সায়ন সেনগুপ্ত, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগে জয়ের হ্যাটট্রিক মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগে জয়ের হ্যাটট্রিক মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্টের। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে নেমেছিল পানাগিওটিস ডিলমপেরিসের ছেলেরা। যেখানে প্রতিপক্ষ হিসেবে ছিল পাঞ্জাব এফসি। সম্পূর্ণ সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় মেরিনার্সরা। দলের হয়ে গোল পান লি হ্যারি আরউইন এবং দেজান ড্রাজিচ। অন্যদিকে, ম্যাচের প্রথমেই গোল করে পাঞ্জাব এফসিকে এগিয়ে দিয়েছিলেন আলফ্রেড প্লানাস মোয়া।
যদিও সেই অগ্ৰগমন বেশিক্ষণ স্থায়ী ছিল না। প্রথমার্ধেই ম্যাচে ফিরে আসার পাশাপাশি এগিয়ে গিয়েছিল মোহনবাগান। শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি পাঞ্জাব শিবির। এদিন প্রথম কোয়ার্টারের তিন মিনিটের মাথায় সুযোগ বুঝে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন স্প্যানিশ উইঙ্গার আলফ্রেড প্লানাস। তারপর থেকেই ম্যাচের বয়স যত বাড়ে আক্রমণে ক্রমশ চাপ বাড়াতে থাকে ময়দানের এই প্রধান। দ্বিতীয় কোয়ার্টারের ঠিক তিন মিনিটের মাথায় গোল করে দলকে সমতায় এনেছিলেন লি আরউইন। ম্যাচে ফেরার পর থেকেই আরও আক্রমণাত্মক হয়ে উঠতে দেখা গিয়েছিল বাগান ব্রিগেডকে।
যদিও প্রতি আক্রমণে উঠতে ছাড়েনি পাভলোস ডারমিটজাকিসের ছেলেরা। তবে দেজান ড্রাজিচ গোল করার পর যথেষ্ট চাপে চলে এসেছিল প্রতিপক্ষ দল। প্রথমার্ধের শেষে একটি গোলের ব্যবধানে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ানোর পরিকল্পনা থাকলেও গোলের দেখা মেলেনি। যারফলে ৪ ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসলো বাগান শিবির। তাদের ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে সমান সংখ্যক ম্যাচ খেলে তাদের ঝুলিতে রয়েছে আট পয়েন্ট।
Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.