ইনসুলিন এখনও সুলভ নয় কেন? প্রশ্ন চিকিৎসকদেরই
তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় সুলভে ইনসুলিনের অ্যাভেলিবিলিটির উপরে, যাতে প্রয়োজনে সব ভুক্তভোগী তা ব্যবহার করতে পারেন। ইনসুলিন ও তার আনুষঙ্গিক ডেলিভারি সরঞ্জাম (সিরিঞ্জ বা পেনের সুচ) যেন সাধারণ মানুষের বাজেটের মধ্যে থাকে, তা নিশ্চিত করার উপরে জোর দেন বিশেষজ্ঞরা। ইনসুলিন নিয়ে সচেতনতার কথাও উঠে আসে। বলা হয়, শুধু প্রেসক্রিপশন নয়, সঠিক ইনসুলিন প্রয়োগের পদ্ধতি, ডোজে়র সঠিক সময়, মজুত করার প্রক্রিয়া এবং হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ চেনার জন্যে প্রশিক্ষিত ‘ইনসুলিন এডুকেটর’-এর ব্যবস্থা করাও জরুরি। অন্যথায় ব্যান্টিংয়ের ঔদার্য হারিয়ে যাবে ইতিহাসের পাতায়।