Weather Update | বৃষ্টির পরেই ঘন কুয়াশায় ঢাকল সাহারানপুর, অক্টোবরের শেষেই শীতের উঁকিঝুঁকি?
বৃষ্টির পরেই মরশুমের প্রথম ঘন কুয়াশায় ঢাকল সাহারানপুর। শনিবার সাতসকালে দৃশ্যমানতা তলানিতে নেমে আসায় জাতীয় সড়কে ধীরগতিতে চলে যানবাহন। এক ধাক্কায় নামল তাপমাত্রার পারদ। অক্টোবরের শেষেই কি উত্তর ভারতে জাঁকিয়ে বসতে চলেছে শীত? সাহারানপুরের সাদা চাদরে মোড়া সকালের সম্পূর্ণ গ্রাউন্ড রিপোর্ট সরাসরি দেখুন ‘এই সময়’-এর পর্দায়।