Punjab National Bank: বন্ধ হয়ে যাচ্ছে PNB হাজার হাজার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, গ্রাহকদের জন্য বড় খবর | Punjab National Bank closing inactive & Zero Balance Accounts, What Customers must do?
নয়া দিল্লি: বন্ধ হওয়ার মুখে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank) বহু অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া শুরু করল। কাদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে? অ্যাকাউন্ট চালু রাখতেই বা কী করতে হবে? এখনই জেনে নিন-
ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরে সেই অ্যাকাউন্টে কোনও লেনদেন হচ্ছে না। তাহলে আপনার জন্য গুরুত্বপূর্ণ খবর রয়েছে। এবার কিন্তু এই ধরনের অ্যাকাউন্ট, যা নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে, তা বন্ধ করে দেওয়া হবে।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জানিয়েছে, যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন বছরের বেশি সময় ধরে কোনও লেনদেন হয়নি এবং বর্তমানে জিরো ব্যালেন্স রয়েছে, সেই অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হবে। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
নোটিস অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যে অ্যাকাউন্টগুলিতে তিন বছর ধরে লেনদেন হয়নি, এবং জিরো ব্যালেন্স রয়েছে, সেই অ্যাকাউন্টগুলি বন্ধ হয়ে যাবে। ইনঅ্য়াকটিভ অ্যাকাউন্টগুলিকে বন্ধ করে দেওয়া হবে।
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, যে সকল গ্রাহকদের অ্য়াকাউন্ট দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় হয়ে পড়ে আছে, তাদের ইতিমধ্যেই নোটিস ইস্যু করা হয়েছে। সোশ্য়াল মিডিয়ার মাধ্যমেও এই গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে।
কীভাবে অ্যাকাউন্ট সক্রিয় রাখবেন?
যদি কেউ নিজের নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সচল করতে চান বা অ্যাকাউন্ট বন্ধ হওয়া আটকাতে চাইছেন, তাদের অবিলম্বে কেওয়াইসি (Know Your Customer) সম্পূর্ণ করতে হবে। আগামী ১০ নভেম্বরের মধ্যে কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। এর জন্য পিএনবি-র নিকটবর্তী ব্রাঞ্চে গিয়ে সেখানে কেওয়াইসির জন্য প্রয়োজনীয় নথি (পরিচয়পত্র, ঠিকানার প্রমাণপত্র) জমা দিতে হবে।