Annapurna Yojana: মাসে ১০ হাজার টাকার বেশি আয় হলেই আর পাবেন না অন্নপূর্ণার টাকা, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Annapurna Yojana August Installment: Rs 10,000 Income Limit Announced, Payment on August 17 - 24 Ghanta Bangla News
Home

Annapurna Yojana: মাসে ১০ হাজার টাকার বেশি আয় হলেই আর পাবেন না অন্নপূর্ণার টাকা, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Annapurna Yojana August Installment: Rs 10,000 Income Limit Announced, Payment on August 17

Spread the love

কলকাতা: অন্নপূর্ণা যোজনার অগাস্টের কিস্তি ঢুকবে ১৭ তারিখ। সাংবাদিক বৈঠক করে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এবার তিনি ঘোষণা করলেন, মাসে যাঁদের ১০ হাজার টাকা বা তার বেশি আয়, তারা এই সুবিধা পাবেন না।

নতুন নিয়ম অনুযায়ী, গ্রামীণ এলাকায় আবেদনকারীর বাড়িতে তিনটি বা তার বেশি ঘর থাকা সংক্রান্ত কঠোর শর্তটি শিথিল করা হয়েছে। এর ফলে আগামী মাস থেকে আরও বহু গ্রামীণ মহিলা এই যোজনার আওতায় আসবেন। তবে নির্ধারিত শর্তানুযায়ী, আবেদনকারীর নিজের মাসিক আয় ১০ হাজার টাকা বা তার বেশি হলে তিনি এই সুবিধা পাবেন না। কিন্তু পরিবারের অন্য কোনও সদস্য ১০ হাজার টাকার বেশি উপার্জন করলেও সংশ্লিষ্ট মহিলা প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না।

প্রকল্পটিতে আবেদনের বয়সসীমা ২৫ থেকে ৬০ বছর। আয়করদাতা এবং সরকারি কর্মচারীরা এর যোগ্য নন। তবে অন্য কোনো রাজ্য সরকারি ভাতা পান এমন মহিলারা অন্নপূর্ণা যোজনা থেকে সর্বাধিক ৩,০০০ টাকা পর্যন্ত পেতে পারেন।

 মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রকল্প বাস্তবায়িত হওয়ার পর  গত জুন মাস থেকে  এখনও পর্যন্ত অনলাইন ও অফলাইন মিলিয়ে মোট ১ কোটি ৭০ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে। ভেরিফিকেশন পর্ব শেষ করে আগামী মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *