পরিবারের কাছে ১৯৫২, ১৯৭১ ও ২০০২ সালের ভোটার তালিকা, জমির নথি, আধার কার্ড, রেশন কার্ড–সহ একাধিক নথি রয়েছে বলেও আদালতে জানিয়েছেন জুম্মান। ওই নথির ভিত্তিতে নাগরিকত্বের দাবি প্রমাণের সুযোগ চেয়েছে পরিবার। সেই মামলাতেই অসহায় পরিবারকে কিছুটা স্বস্তি দিয়েছে আদালতের রায়।