৫০ টাকার অর্ডার নিতে নীচে যেতে হবে কেন? বিশেষ ভাবে সক্ষম ডেলিভারি বয়ের সঙ্গে দুর্ব্যবহার গ্রাহকের - 24 Ghanta Bangla News
Home

৫০ টাকার অর্ডার নিতে নীচে যেতে হবে কেন? বিশেষ ভাবে সক্ষম ডেলিভারি বয়ের সঙ্গে দুর্ব্যবহার গ্রাহকের

Spread the love

ডেলিভারি বয় হিসেবে কাজ করা ওই ব্যক্তির নাম নিহির। তিনি বিশেষ ভাবে সক্ষম। পোস্ট করা ওই ভিডিয়োতে নিজের শারীরিক কষ্টের কথাও বলেন। পাশাপাশি ওই অর্ডার ডেলিভারি সংক্রান্ত সমস্ত কথাও জানান। ভিডিয়োতে নিহিরকে একটি ছোট পার্সেল হাতে ধরে থাকতে দেখা যায়। তিনি বলেন, ওই গ্রাহককে ফোন করে অনুরোধ করেছিলেন নীচে এসে অর্ডারটি নিয়ে যেতে। কিন্তু গ্রাহক সেই কাজ করতে অস্বীকার করেন। পাশাপাশি, গ্রাহক আপত্তি জানিয়ে বলেন, ৫০ টাকার এক প্যাকেট ম্যাগি অর্ডার করে অতিরিক্ত ডেলিভারি চার্জও দিয়েছেন। সেটি নিতে নীচে যাওয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *