পিছিয়ে পড়েও কামব্যাক, গোল নষ্টের ম্যাচ জিতে টেবল টপার মোহনবাগান - 24 Ghanta Bangla News
Home

পিছিয়ে পড়েও কামব্যাক, গোল নষ্টের ম্যাচ জিতে টেবল টপার মোহনবাগান

Spread the love

শুরুতেই পিছিয়ে পড়ে মোহনবাগান

ম্যাচের শুরুটা অবশ্য খারাপ করেছিল মোহনবাগান। শুরুর ৩ মিনিটের মাথায় সানাথোই সিংয়ের বাড়ানো পাস ধরে বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো শটে পঞ্জাবকে ১-০ এগিয়ে দেন আলফ্রেড প্লানাস। এই গোলের সময় পোস্টের মাঝে বিশাল কাইথের পজিশনিং নিয়ে কিছুটা প্রশ্ন থাকলেও অ্যাওয়ে ম্যাচে পাঞ্জাব এগিয়ে যাওয়ায় মানসিক দিক থেকে তারা চাঙ্গা হয়ে যায়। তবে গোল খেয়ে খেই না হারিয়ে মোহনবাগান পাল্টা আক্রমণ শুরু করে। এর মধ্যেই চোট পেয়ে মাঠ ছাড়েন সাহাল আব্দুল সামাদ। তাঁর জায়গায় নামেন অনিরুদ্ধ থাপা। ১৬ মিনিটে দুর্দান্ত আক্রমণ করেন মোহনবাগানের লি এরউইন। কিন্তু এর ২ মিনিটের মাঝেই তিনি সেই মিসের প্রায়শ্চিত করেন। ১৮ মিনিটে গোল করেন তিনি। মাঝমাঠ থেকে সামীর জ়েলকোভিচের পাস ধরে বাঁ পায়ের ফিনিশে স্কোরলাইন ১-১ করেন তিনি।

সমতায় ফেরার পর খেলার রাশ পুরোপুরি নিজেদের দখলে নিয়ে নেয় মোহনবাগান। মাঝমাঠে সামীর ও টাংরির দৌড় পাঞ্জাবকে চাপে ফেলে দেয়। ৪০ মিনিটে সামীরের শট পঞ্জাব গোলরক্ষক অর্শদীপ ফেরালেও ৪২ মিনিটে আর শেষ রক্ষা হয়নি। বাঁ প্রান্ত ধরে উঠে এরউইন বল বাড়ান সামনে ফাঁকায় থাকা দেজান দ্রাজ়িচকে। তিনি বলটি ধরেই বক্সের বাইরে থেকে ডান পায়ে শট নেন। বিপক্ষের গোলকিপার বলের গতিপথ বোঝার আগেই তা জালে জড়িয়ে যায়। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় মেরিনার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *