কলকাতায় এক নতুন চলচ্চিত্র উৎসব - 24 Ghanta Bangla News
Home

কলকাতায় এক নতুন চলচ্চিত্র উৎসব

Spread the love

অনিশা মুখোপাধ্যায় গঙ্গোপাধ্যায় এবং অনিশা সেনগুপ্ত ইয়াঙ্গারের উদ্যোগে শুরু হচ্ছে এই উৎসব। ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের স্বাধীন চলচ্চিত্র দেখানো হবে এখানে। থাকছে পূর্ণদৈর্ঘ্যের ছবি, স্বল্পদৈর্ঘ্যের ছবি এবং তথ্যচিত্র। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত একাধিক ছবিও জায়গা করে নিয়েছে এই তালিকায়। উৎসবে দেখানো হবে ঈশান ঘোষ পরিচালিত ‘মরীচিকা’, সঞ্জু সুরেন্দ্রন পরিচালিত ‘ইফ অন আ উইন্টার্স নাইট’, সিদ্ধার্থ কৌল ও অঙ্কিত ওয়ালির ‘ব্যাট কোচ’, শায়ার গান্ধীর ‘পাসওয়ার’ এবং অজিম রাজুলাওয়ালার ‘মোর পাঙ্ক দ্যান পাঙ্ক’। এ ছাড়াও থাকছে দেবাশিস মাখিজা পরিচালিত ‘চিপাটাকাডুম্পা’, রেণুকা সাহানে পরিচালিত ‘লুপ লাইন’, মল্লিকা জুনেজার ‘লিটল ফিশিজ’, বিবেক চৌধুরীর ‘আই, পপি’, ‘অ্যান অরফ্যানেজ অফ মেমোরিজ’, ‘হোয়্যার দ্য রোড লিডস’ এবং ‘কায়ান্তার’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *