'সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ', অভিমান ঝরে পড়ছে শোভনের গলায় | Sovan chatterjee's comment on Mamata Banerjee - 24 Ghanta Bangla News
Home

‘সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ’, অভিমান ঝরে পড়ছে শোভনের গলায় | Sovan chatterjee’s comment on Mamata Banerjee

Spread the love

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্নেহের কানন তিনি। মাঝে দূরত্ব তৈরি হলেও এখনও ভাইফোঁটায় দিদি-র কাছে ছুটে যান শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। রাজ্যে পালাবাদলের পর যখন ডিম হামলায় আক্রান্ত হয়েছিলেন অভিষেক, হাসপাতালে সেইসময় ছুটে গিয়েছিলেন একা শোভনই। কিন্তু, এখনও আট বছর আগের একটি ঘটনা ভুলতে পারেন না তিনি। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় শোভনকে বলেছিলেন, ‘মেয়রটা কবে ছাড়বি’? আজও সেই অভিমান রয়ে গিয়েছে মমতার স্নেহের কাননের মধ্যে। টিভি৯ বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আবারও সেই অভিমানী সুর শোনা গেল শোভনের কণ্ঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *