বৃত্তি পরীক্ষা দিল দেড় লক্ষ
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পরিচালিত চতুর্থ শ্রেণির পড়ুয়াদের ৩৫তম বৃত্তি পরীক্ষা সফল ভাবে সম্পন্ন হলো। পর্ষদের সম্পাদক অনুরূপা দাস শুক্রবার জানান, প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের উদ্যোগে ২০২৬-এ চতুর্থ শ্রেণির বৃত্তি পরীক্ষা হয়েছে ২৭ থেকে ৩০ অক্টোবর। ১৪,৬০০টি স্কুলের ১ লক্ষ ৫০ হাজার ছাত্রছাত্রী দু’হাজারের বেশি সেন্টারে পরীক্ষা দিয়েছে। চারটি বিষয়ে পরীক্ষা হয়েছে—বাংলা, গণিত, আমাদের পরিবেশ ও ইংরেজি।