সার-গ্যাসের ঘাটতি নিয়ে গুজব ছড়াচ্ছে বিরোধীরা! গুজরাত থেকে তোপ মোদীর - 24 Ghanta Bangla News
Home

সার-গ্যাসের ঘাটতি নিয়ে গুজব ছড়াচ্ছে বিরোধীরা! গুজরাত থেকে তোপ মোদীর

Spread the love

উপসাগরীয় অঞ্চলের সংঘাতের আবহে দেশে সার ও গ্যাসের ঘাটতি নিয়ে বিরোধীরা ইচ্ছাকৃত ভাবে আতঙ্ক ছড়াচ্ছে। শুক্রবার গুজরাতের বনাসকাঁঠায় এক অনুষ্ঠানে এমনই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

উপসাগরীয় অঞ্চলের সংঘাতের আবহে দেশে সার ও গ্যাসের ঘাটতি নিয়ে বিরোধীরা ইচ্ছাকৃত ভাবে আতঙ্ক ছড়াচ্ছে। শুক্রবার গুজরাতের বনাসকাঁঠায় এক অনুষ্ঠানে এমনই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে অনিশ্চয়তা তৈরি হলেও কৃষকদের স্বার্থে বিশ্ববাজারে সারের দাম বৃদ্ধির চাপ তাঁদের উপর পড়তে দেয়নি কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে বিরোধীদের বিরুদ্ধে এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে সরকারকে বদনাম করার অভিযোগও তুলেছেন তিনি।

মোদীর বক্তব্য, দেশের মানুষ যখন একজোট হয়ে পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা করছেন, তখন বিরোধীরা সার ও রান্নার গ্যাসের অভাব নিয়ে ভুল তথ্য ছড়াচ্ছে। বিশেষ করে কৃষকদের মধ্যে আতঙ্ক তৈরির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। প্রধানমন্ত্রীর দাবি, আন্তর্জাতিক বাজারে সারের দাম অনেকটা বেড়ে গেলেও কৃষকদের উপর সেই বাড়তি খরচের বোঝা চাপায়নি কেন্দ্র। এ জন্য সরকার ১৬ লক্ষ কোটি টাকা খরচ করেছে বলেও জানান তিনি।

এ দিন পিএম-কিসান প্রকল্পের ২৪তম কিস্তির টাকাও কৃষকদের অ্যাকাউন্টে পাঠানোর কথা জানান প্রধানমন্ত্রী। তাঁর কথায়, দেশের কৃষকরাই অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাঁদের আর্থিক ক্ষমতা বাড়ানো সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে।

কৃষি ও পশুপালনে প্রযুক্তির ব্যবহার নিয়েও কথা বলেন মোদী। তাঁর দাবি, এখনও পর্যন্ত ২৬ কোটিরও বেশি সয়েল হেলথ কার্ড কৃষকদের দেওয়া হয়েছে। গ্রামীণ অর্থনীতিতে পশুপালন ও দুগ্ধশিল্পের গুরুত্ব তুলে ধরে এই ক্ষেত্রগুলিতে বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগ বাড়ানোর কথাও বলেন তিনি। বিশেষ করে পশুপালন ও দুগ্ধশিল্পে মহিলাদের অবদানের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

২৫ বছরের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ

২০০১ সালের ৭ অক্টোবর প্রথম গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মোদী। সরকারি দায়িত্বে ২৫ বছর পূর্ণ করার প্রসঙ্গও এ দিন তুলে ধরেন তিনি। বনাসকাঁঠার অনুষ্ঠানে আহমেদাবাদ-বারাণসী এক্সপ্রেস এবং মেহসানা-বেচরাজি-সাবরমতী মেমু ট্রেনের সূচনা করেন প্রধানমন্ত্রী।

যমুনায় ডুব দিয়ে স্বচ্ছতার দাবি মনোজ তিওয়ারির! পাল্টা চ্যালেঞ্জ আপের, তথ্য কী বলছে?

৪০ হাজার কোটির যুদ্ধজাহাজ প্রকল্পে কলকাতার GRSE, তৈরি হবে ৮টি স্টেলথ করভেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *