ভারত হারলেও ইতিহাস লিখলেন অক্ষর প্যাটেল
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে ইতিহাস গড়লেন অক্ষর প্যাটেল। টি-টোয়েন্টি ক্রিকেটে ৩ হাজার রান ও ৩০০ উইকেট নেওয়া প্রথম ভারতীয় ক্রিকেটার হলেন তিনি। অকল্যান্ডের ইডেন পার্কে ফিন অ্যালেনকে আউট করে ৩০০তম উইকেট পান অক্ষর। এর ফলে এই নজির গড়া বিশ্বের ক্রিকেটারদের তালিকায় রশিদ খান, সুনীল নারিন ও ডোয়েন ব্র্যাভোর সঙ্গে জায়গা করে নিলেন ভারতীয় অলরাউন্ডার। তবে অক্ষরের ব্যক্তিগত সাফল্যের দিনে ৮৭ রানে হেরেছে ভারত।