‘PSL-এর প্রতিভার কাছে IPL তারকারা হারলেন’, পাকিস্তানের কাছে ভারত হারতেই বিদ্রুপের ঝড় - 24 Ghanta Bangla News
Home

‘PSL-এর প্রতিভার কাছে IPL তারকারা হারলেন’, পাকিস্তানের কাছে ভারত হারতেই বিদ্রুপের ঝড়

Spread the love

৩.৫ ওভারেই জয় পাকিস্তানের, ঝড় তুললেন আফ্রিদি

রান তাড়া করতে নেমে শুরু থেকেই ভারতীয় বোলারদের উপর চড়াও হন পাকিস্তানের অধিনায়ক আব্বাস আফ্রিদি (Abbas Afridi) ও খাজা নাফে (Khawaja Nafay)। ভারতীয় অধিনায়ক ক্রুনাল পান্ডিয়ার প্রথম ওভারেই পাঁচটি ছক্কা মারেন আব্বাস। ক্রুনালের এই ওভার থেকে আসে মোট ৩১ রান। প্রথম দুই ওভারের মধ্যেই ৫৯ রান তুলে নেয় পাকিস্তান।

মাত্র ১২ বলে ৪১ রান করে আউট হন নাফে। তাঁর ইনিংসে ছিল পাঁচটি ছক্কা ও দু’টি চার। অন্য দিকে, আব্বাস মাত্র আট বলে ৩৫ রান করেন। পাঁচটি ছক্কা ও একটি চার ছিল তাঁর ইনিংসে। পরে ইরফান খানের ছক্কায় ম্যাচ শেষ হয়। ৩.৫ ওভারেই ৮৯ রান তুলে চার উইকেটে জিতে যায় পাকিস্তান। ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলার পাশাপাশি বল হাতেও এক ওভার করে ১০ রান দেন আব্বাস। ম্যাচের সেরা ক্রিকেটারও নির্বাচিত হন তিনি।

‘PSL-এর প্রতিভার কাছে IPL-এর তারকারা হারলেন’, কটাক্ষ নেটদুনিয়ায়

পাকিস্তানের কাছে ভারতের এই হারের পরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিদ্রুপ। বিশেষ করে ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে পাকিস্তানের ক্রিকেটারদের তুলনা টেনে কটাক্ষ করেছেন অনেকে। এক সমর্থক লিখেছেন, ‘পিএসএলের প্রতিভার কাছে আইপিএলের প্রতিভা হার মানল!’ পাকিস্তানের ক্রিকেটারদের এই জয়ের পর আইপিএলের তারকাদের নিয়ে এমন মন্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনা। আর এক পাকিস্তানি সমর্থক লিখেছেন, ‘কী দারুণ জয়! ভারতের বিরুদ্ধে আরও একটি স্মরণীয় জয় তুলে নিল পাকিস্তান।’ কেউ আবার এই জয়ের আনন্দে পাকিস্তানে সরকারি ছুটি ঘোষণা হতে পারে বলে ব্যঙ্গ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *