উত্তরাখণ্ডে বড় দুর্ঘটনার আশঙ্কা! পাঁচ যাত্রী ও পাইলট-সহ নিখোঁজ কপ্টার - 24 Ghanta Bangla News
Home

উত্তরাখণ্ডে বড় দুর্ঘটনার আশঙ্কা! পাঁচ যাত্রী ও পাইলট-সহ নিখোঁজ কপ্টার

Spread the love

দেরাদুন: উত্তরাখণ্ডের চামোলি জেলায় মর্মান্তিক বিমান দুর্ঘটনা৷ বড়সড় প্রাণহানির আশঙ্কা। শুক্রবার বদ্রীনাথ ধাম থেকে দেরাদুনের উদ্দেশ্যে রওনা দেওয়া একটি কপ্টার প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়ে নিখোঁজ…

দেরাদুন: উত্তরাখণ্ডের চামোলি জেলায় মর্মান্তিক বিমান দুর্ঘটনা৷ বড়সড় প্রাণহানির আশঙ্কা। শুক্রবার বদ্রীনাথ ধাম থেকে দেরাদুনের উদ্দেশ্যে রওনা দেওয়া একটি কপ্টার প্রতিকূল আবহাওয়ার মধ্যে পড়ে নিখোঁজ হয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালাতে গিয়ে ঘটনাস্থল থেকে কপ্টারটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়। বিমানটিতে পাঁচজন তীর্থযাত্রী এবং একজন পাইলট-সহ মোট ছয়জন সওয়ার ছিলেন।

চামোলি জেলা প্রশাসন সূত্রে খবর, কপ্টারটি বদ্রীনাথ ধাম থেকে জোশীমঠের ওপর দিয়ে ওড়ার সময় খারাপ আবহাওয়া ও ঘন কুয়াশার কবলে পড়ে এবং রাডারের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ কপ্টারটির পাইলট ছিলেন ক্যাপ্টেন হিমাংশু সবরওয়াল। এছাড়া যাত্রীদের তালিকায় ছিলেন অরুণ সালুঙ্কে, এইচ এস নাগারাজ, প্রতাপ বাচিহাল্লি নিঙ্গরাজন, সুধীর কে এবং শংকরগৌড়া ভিবি।

কপ্টারটি নিখোঁজ হওয়ার খবর পেতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে অন্য একটি কপ্টার দিয়ে আকাশপথে তল্লাশি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই তল্লাশি দল পাহাড়ের একটি অংশে বিমানটির ধ্বংসাবশেষ দেখতে পায়। এর পরেই বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা জোরালো হয়।

উদ্ধারকাজ ও খারাপ আবহাওয়া

দুর্ঘটনার খবর পেয়েই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF) এবং উত্তরাখণ্ড পুলিশ দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। তবে পাহাড়ি এলাকার প্রতিকূল আবহাওয়া এবং বরফপাতের কারণে উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হচ্ছে।

এদিকে, গত বৃহস্পতিবার থেকেই উত্তরাখণ্ডের পাহাড়ি অঞ্চলে আবহাওয়া মারাত্মক রূপ নিয়েছে। কেদারনাথ ধামে মৌসুমের প্রথম ভারী তুষারপাত রেকর্ড করা হয়েছে। দেরাদুন আবহাওয়া কেন্দ্রের ডিরেক্টর ড. সি এস তোমার জানিয়েছেন, আগামী ১ ও ২ নভেম্বর পর্যন্ত পাহাড়ি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তীর্থযাত্রী ও পর্যটকদের সুরক্ষার কথা মাথায় রেখে জেলা প্রশাসনগুলিকে সম্পূর্ণ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ অনড়! ভারতের সঙ্গে সম্পর্ক মজবুত করতে জোর নেপালের

যমুনায় ডুব দিয়ে স্বচ্ছতার দাবি মনোজ তিওয়ারির! পাল্টা চ্যালেঞ্জ আপের, তথ্য কী বলছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *