Ajit Mahato Arrested | সরকারি চাকরির নামে প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার ঝাড়গ্রামের তৃণমূল নেতা
বন দপ্তরে স্থায়ী চাকরি পাইয়ের দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে এক যুবকের থেকে টাকা নিয়ে আত্মসাৎ করার অভিযোগে মমতাপন্থী তৃণমূল নেতা অজিত মাহাতোকে গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে অজিতকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ওই যুবকের কাছ থেকে ১০ লক্ষ টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগ ওঠে অজিত মাহাতোর বিরুদ্ধে। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনে গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়িয়ে ছিলেন তিনি।