পাঞ্জাব ম্যাচে অনিশ্চিত জেমি ম্যাকলারেন, চোট-অসুস্থতায় চাপে মোহনবাগান - 24 Ghanta Bangla News
Home

পাঞ্জাব ম্যাচে অনিশ্চিত জেমি ম্যাকলারেন, চোট-অসুস্থতায় চাপে মোহনবাগান

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: পয়েন্ট খুইয়ে এবারের ইন্ডিয়ান সুপার লিগ শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। প্রথমেই তারা ধাক্কা খেয়েছিল হুয়ান পেদ্রো বেনালির নর্থইস্ট…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: পয়েন্ট খুইয়ে এবারের ইন্ডিয়ান সুপার লিগ শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan SG)। প্রথমেই তারা ধাক্কা খেয়েছিল হুয়ান পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেডের কাছে‌। যদিও সেই হতাশা কাটাতে খুব একটা বেগ পেতে হয়নি মেরিনার্সদের। শেষ দুইটি ম্যাচে স্পোর্টিং ক্লাব দিল্লির পাশাপাশি চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ও জয় সুনিশ্চিত করেছে মোহনবাগান। ছয় পয়েন্ট ঘরে আসলেও ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে একেবারেই খুশি নয় ম্যানেজমেন্ট। শেষ কয়েক বছরে যে পরিচিত মোহনবাগান দলকে দেখে অভ্যস্ত ছিল সমর্থকরা। সেই ঝলক এখনও দেখা যায়নি।

স্বাভাবিকভাবেই লিগ যত এগোচ্ছে, চাপ বাড়ছে বাগান কোচ পানাগিওটিস ডিলমপেরিসের উপর। তার উপর যুক্ত হয়েছে খেলোয়াড়দের চোট আঘাতের পাশাপাশি শারিরীক অসুস্থতার মত সমস্যা। এখন যা পরিস্থিতি তাতে ধীরে ধীরে মাঠে ফেরার প্রক্রিয়া সারছেন অজি গোলমেশিন জেমি ম্যাকলারেন। যারফলে আগামীকালের পাঞ্জাব ম্যাচে তার খেলার সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে। লি হ্যারি আরউইন প্রত্যেক ম্যাচে নজর কাড়ার চেষ্টা করে গেলেও ম্যাকার অনুপস্থিতি নিঃসন্দেহে প্রভাব ফেলছে দলের মধ্যে। সেটা বলাই চলে।

তার উপর এখনও অসুস্থ রয়েছেন ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফেরেইরার পাশাপাশি ভারতীয় তারকা আপুইয়া। কাজেই পরিকল্পনা সাজাতে কার্যত কালঘাম ছুঁটে যাওয়ার পরিস্থিতি বাগান কোচের।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *