গ্রামীণ প্রকল্প রূপায়ণের অগ্রগতিতে অসন্তুষ্ট সিএম
কেন্দ্রীয় সরকার ১০০ দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের নাম ও আনুষঙ্গিক শর্ত বদল করে ‘ভিবি-জি রামজি’ (১২৫ দিনের কাজ) প্রকল্প চালু করেছে। এ ক্ষেত্রে প্রথম কিস্তিতে পশ্চিমবঙ্গ ১,২৬৪ কোটি টাকা পেয়েছে। পুরো অর্থবছরের জন্য বরাদ্দ হয়েছে ৮,৫০৮ কোটি টাকা। সূত্রের দাবি, ১ জুলাই এই প্রকল্প চালু হলেও এখনও পর্যন্ত মাত্র ৬২,৫৯৩ শ্রম দিবস তৈরি হয়েছে। রাজ্যের ৩,৩৩৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রায় এক হাজারটি গ্রাম পঞ্চায়েত এই প্রকল্পের কাজে পিছিয়ে রয়েছে। জবকার্ডধারী গ্রামীণ পরিবারের সংখ্যা ১ কোটি ২৮ লক্ষ ৫১ হাজার ৩৫০। তাদের মধ্যে কাজ পেয়েছে মাত্র ৪ লক্ষ ৬ হাজার ১১৭ টি পরিবার। অর্থাৎ ৩.১৬ শতাংশ পরিবার কাজ পেয়েছে। পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদে চিত্র খুবই খারাপ। তুলনায় বাঁকুড়া, পূর্ব বর্ধমানে পরিস্থিতি কিছুটা ভালো।