যুবভারতীর ভাড়া মকুব! মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীকে ধন্যবাদ ইস্টবেঙ্গলের - 24 Ghanta Bangla News
Home

যুবভারতীর ভাড়া মকুব! মুখ্যমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীকে ধন্যবাদ ইস্টবেঙ্গলের

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গতবার ইন্টার কাশীকে পরাজিত করে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal FC)। যা নিঃসন্দেহে বড়সড় পাওনা ছিল সকল সমর্থকদের কাছে। সর্বভারতীয়…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গতবার ইন্টার কাশীকে পরাজিত করে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal FC)। যা নিঃসন্দেহে বড়সড় পাওনা ছিল সকল সমর্থকদের কাছে। সর্বভারতীয় সেই খেতাব জয়ের সুবাদেই পরবর্তীতে আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করার সুযোগ ছিনিয়ে নেয় মশাল ব্রিগেড। সেই অনুযায়ী পরবর্তীতে তারা স্থান করে নিয়েছে এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের গ্রুপ পর্বে। যেখানে ইতিমধ্যেই তিনটি ম্যাচ খেলে ফেলেছে দল। যার মধ্যে দুইটি ড্রয়ের পাশাপাশি একটি হার রয়েছে তাদের ঝুলিতে‌।

পাশাপাশি এবার জয়ের মধ্য দিয়েই আইএসএল শুরু করেছে ময়দানের এই প্রধান। প্রথম দুইটি ম্যাচে তারা আটকে দিয়েছে চার্চিল ব্রাদার্সের পাশাপাশি ইন্টার কাশী দলকে। কিছুদিন পরেই টুর্নামেন্টের তৃতীয় অ্যাওয়ে ম্যাচ‌। যেখানে তাদের লড়াই করতে হবে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে। এখন সেদিকেই নজর রয়েছে প্রত্যেকের। তারপর টুর্নামেন্টের প্রথম হোম ম্যাচ‌‌। নিজেদের ঘরের মাঠে আইএসএলের ম্যাচে দলের হয়ে গলা ফাটাতে মরিয়া লাল-হলুদ সমর্থকরা। এসবের মাঝেই এবার নিজেদের সোশ্যাল সাইট থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খানকে সম্মান জানিয়ে বিশেষ পোস্ট ইস্টবেঙ্গলের।

যেখানে লেখা হয়, ‘ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন এর ভাড়া মওকুফ করার জন্য আমরা পশ্চিমবঙ্গ সরকার, মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং ক্রীড়া মন্ত্রী ডঃ ইন্দ্রনীল খানকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই মহৎ সিদ্ধান্তের ফলে আমরা আমাদের এমজি আইএসএল ২০২৬-২৭-এর হোম ম্যাচগুলি বিনামূল্যে এই ভেন্যুতে আয়োজন করতে পারছি। ফুটবলের উন্নয়নে অবিরাম সমর্থনের জন্য ইস্টবেঙ্গল ক্লাব পশ্চিমবঙ্গ সরকারের কাছে গভীরভাবে কৃতজ্ঞ।’

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *