বিপুল লগ্নিতে খুলছে বন্ধ কারখানা, খুশি শিল্পাঞ্চল - 24 Ghanta Bangla News
Home

বিপুল লগ্নিতে খুলছে বন্ধ কারখানা, খুশি শিল্পাঞ্চল

Spread the love

অন্য দিকে, সাউথ বেঙ্গল চেম্বার অফ কমার্সের সভাপতি শচীন রায় বলেন, ‘এই বিনিয়োগ মূলত আসানসোলবাসীর কাছে আশীর্বাদ। এর ফলে অনুসারী শিল্প গড়ে উঠবে, বাজার অর্থনীতি চাঙ্গা হবে।’ স্থানীয় বাসিন্দা মনোরঞ্জন পুইতণ্ডির বক্তব্য, ‘কারখানা বন্ধ হয়ে এলাকা মরুভূমি হয়ে গিয়েছিল, আবার এলাকা প্রাণ ফিরে পাবে।’ তবে অন্য বাসিন্দা লক্ষ্মীন্দর দত্ত কিছুটা সতর্ক সুরেই জানান, আগে অনেক উদ্যোগ ব্যর্থ হওয়ায় না আঁচানো পর্যন্ত বিশ্বাস নেই। যদিও ওই কারখানার অবসরপ্রাপ্ত কর্মী সুবোধ মুখোপাধ্যায়ের কথায়, ‘দারুণ খবর। তবে সিংহানিয়ার সময় প্রথম দিকে স্থায়ী শ্রমিক ছিল পাঁচ হাজার এবং অস্থায়ী ছিল তিন হাডার। পরে বালকো যখন দায়িত্বে আসে তখন এটা প্রায় দেড় হাজার হয়ে গিয়েছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *