গাইঘাটার ধান জমি থেকে উদ্ধার কৃষকের ক্ষতবিক্ষত দেহ, তদন্তে পুলিশ
যত কাণ্ড গাইঘাটায়!
মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছেন প্রহ্লাদ দাস। তার এক দিন পরেই ধান জমি থেকে উদ্ধার হয়েছে এক কৃষকের ক্ষতবিক্ষত দেহ। বাসুদেব দাস (৪৩) নামে ওই কৃষককে খুন করা হয়েছে বলে অভিযোগ। কী কারণে এই খুন তা তদন্ত করে দেখছেন পুলিশ আধিকারিকরা। টাকা-পয়সা নিয়ে গণ্ডগোল এবং বিবাহবহির্ভূত সম্পর্কর জেরে এই খুনের ঘটনা বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।