Indranil Sen: ৫০-৬০ কোটি হাতিয়ে নেওয়া হয়! ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে কী কী অভিযোগ

ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে অভিযোগ, ২০২২ সালে হঠাৎ একটি সংস্থা গড়ে ওঠে। প্রেসিডেন্ট হন ইন্দ্রনীল সেনের স্ত্রী মধুছন্দা। UNESCO সঙ্গে হাত মিলিয়েছে বলে দাবি করে সেনদের সংস্থা ‘মাস আর্ট’। ২৪টা দুর্গাপুজোর প্যান্ডেলকে বেছে নেওয়া হয়েছে বলে মিথ্যা দাবি করে ‘মাস আর্ট’। এই পুজোগুলি দেখতে হলে প্রথম চারদিন টিকিট কেটে দেখতে হবে বলে দাবি করা হয়। UNESCO-নাম ও লোগো ব্যবহার করা হয়েছে, যা সম্পূর্ণ ভুয়ো। পুজোর পাস বিক্রি করে ৬০ কোটি টাকার বেশি হাতানো হয়েছে। UNESCO জানায় তাদের সঙ্গে কোনও সংস্থার চুক্তি হয়নি। আন্তর্জাতিক সংস্থার পরামর্শদাতা জয়দীপ মুখোপাধ্যায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়।